

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি দম্পতির ওপর স্থানীয় চিকিৎসকের হামলা: অভিযুক্ত গ্রেপ্তার
ভারতের বেঙ্গালুরুর বেত্তাদাসাপুরা এলাকায় ২৩ বছর বয়সী বাংলাদেশি তরুণী নাসরিনা বিলাল ও তাঁর স্বামী মোহাম্মদ বিলালের ওপর হামলা চালান ড. নাগেন্দ্র নামের এক স্থানীয় চিকিৎসক।
অভিযুক্ত চিকিৎসক তাঁদের জাতীয়তা ও ভারতে প্রবেশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং কথা-কাটাকাটির একপর্যায়ে গালিগালাজ ও শারীরিক নির্যাতন চালান। অভিযুক্তের দাবি, তিনি সন্দেহবশত তাঁদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ মনে করেছিলেন।
হামলার শিকার নাসরিনা বিলালের অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ মামলা নথিভুক্ত করে চিকিৎসক নাগেন্দ্রকে গ্রেপ্তার করে। আদালতে তোলা হলে পরবর্তী সময়ে তিনি জামিন পান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট জানিয়েছে, কারো নাগরিকত্ব বা অনুপ্রবেশ নিয়ে সন্দেহ থাকলে তা পুলিশকে জানানো উচিত; নিজ হাতে আইন তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ। বর্তমানে দম্পতির কাগজপত্র যাচাইসহ হামলার ঘটনার তদন্ত চলছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
Leave a Reply