
মনোলোক : ময়মনসিংহের গৌরীপুরে জুলাই বিপ্লবের শহীদ বিপ্লবের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কলতাপাড়া এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসান আল আরিফ উপস্থিত হয়ে শহীদ বিপ্লবের বাবা মো: বাবুল মিয়া ও মা বিলকিছ আক্তারের হাতে এই উপহার তুলে দেন।
উপহার তুলে দেওয়ার সময় ছাত্রদল নেতা হাসান আল আরিফ বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জুলাই বিপ্লবে শহীদ হওয়া ছাত্রদলের ১৪৩ নেতাকর্মীর পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।
শহীদ বিপ্লবের পরিবারের ত্যাগকে অনুপ্রেরণার উৎস উল্লেখ করে হাসান আল আরিফ আরও বলেন, এই শহীদ পরিবারগুলোকে কোনোভাবেই ভোলা সম্ভব নয়। তাদের এই ত্যাগ আমাদের ভবিষ্যতের আন্দোলন-সংগ্রাম ও রাজনীতির মূল প্রেরণার উৎস। শহীদদের পরিবারকে বীরোচিত সম্মান জানাতে তারা রাষ্ট্রীয়ভাবেও উদ্যোগ নিচ্ছেন বলে জানান।
উপহার প্রদান অনুষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা উপহার প্রদানের পর শহীদ বিপ্লবের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply