
মনোলোক : সাতক্ষীরার কালিগঞ্জে শিশু ফারজানা হত্যাকে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টি করে গৃহবধূ সুমাইয়াকে পিটিয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। নিহত সুমাইয়ার পিতা মোঃ আব্দুল লতিফ শেখ বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২ জনের বিরুদ্ধে সাতক্ষীরার আমলী আদালত-২ এ মামলাটি (সিআর-৬২১/২৬) দায়ের করেন।
কাঠগড়ায় দাঁড়িয়ে লতিফ শেখ মেয়ের ওপর ঘটে যাওয়া নির্মম সহিংসতার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ঘটনার সারসংক্ষেপ
ফারজানা হত্যা ও মব সহিংসতা: গত ২০ জুলাই কাজলা-কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা নিখোঁজ হয়। পরবর্তীতে বিকেল ও সন্ধ্যায় সুমাইয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের আলমারি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধারের দাবি করে স্থানীয় কিছু ব্যক্তি। ঘটনাটিকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিড় ও উত্তেজনা সৃষ্টি করে সুমাইয়ার ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
পিটিয়ে হত্যা: মাগরিবের পর সুমাইয়াকে পুলিশের উপস্থিতিতেই টেনে-হিঁচড়ে বের করে ইট ও হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।

কালিগঞ্জে ‘মব’ সৃষ্টি করে সুমাইয়া হত্যা: ৮ জনের নামে মামলা, আদালতে লতিফ শেখের কান্না
প্রভাবশালীদের ভূমিকা ও পাল্টা মামলা: বাদীর অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধির ইন্দনে ঘটনা গোপন করে পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করা হয়। পরিবারকে মামলা না করতে হুমকি দেওয়া হয় এবং সুমাইয়ার স্বামীকে দিয়ে প্রকৃত তথ্য গোপন করে তড়িঘড়ি একটি হত্যা মামলা (জিআর-১৬৮/২৬) করানো হয়।
মামলার অগ্রগতি ও আইনি পদক্ষেপ
আদালত ঘটনার বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কোনো অপমৃত্যু বা হত্যা মামলা হয়েছে কিনা সে বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
কালিগঞ্জ থানার ওসি মোঃ শহীদুল ইসলাম জানান, পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এদিকে ফারজানা হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সুমাইয়ার ভাই আব্দুল্লাহ আল মামুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Leave a Reply