
মনোলোক : রংপুরের পীরগঞ্জে গাছের গুঁড়ি বোঝাই করার সময় মারাত্মক দুর্ঘটনায় পাওয়ার ট্রলির এক হেলপারের করুণ মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার চতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আখের আলী (২৫)। তিনি উপজেলার কাবিলপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। আখের আলী পেশায় পাওয়ার ট্রলির হেলপার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চতরা এলাকায় পাওয়ার ট্রলিতে গাছের ভারী গুঁড়ি ওঠানোর কাজ করছিলেন আখের আলী। এ সময় অসাবধানতাবশত একটি বিশালাকার গুঁড়ি গড়িয়ে তার ওপর পড়ে যায়। গুঁড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদ: মোস্তাফিজুর রহমান রুছেল, পীরগঞ্জ (রংপুর)।
Leave a Reply