
মনোলোক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার মইয়ার হাওরে ধর্মীয় অনুষ্ঠান (কীর্তন) শেষে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে একটি ডিঙ্গি নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
এতে চারজন নিখোঁজ হন।
পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় ১ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন।
শনিবার (১ আগস্ট) ভোরে জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর সংলগ্ন মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিখোঁজ ও হতাহতরা সকলেই জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া ব্যক্তি হলেন অরুণ দেবনাথ (৪৫)। এখনও নিখোঁজ রয়েছেন— অধীর দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।
নিহত/মরদেহ উদ্ধার: অরুণ দেবনাথ (৪৫)
নিখোঁজ ব্যক্তিরা:
অধীর দেবনাথ (৫০)
হেমেন্দ্র দেবনাথ (৫৫)
সতীন্দ্র দেবনাথ (৫
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে মইয়ার হাওরের বালুচর এলাকার একটি বাড়িতে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠান শেষে ভোররাতে ১০ জনের একটি দল ছোট ডিঙ্গি নৌকায় করে পূর্ব ভবানীপুর গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে বৈঠাখালী এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
নৌকায় থাকা ব্যক্তিদের মধ্যে ৬ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চারজন তলিয়ে যান। সকালে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় অরুণ দেবনাথের নিথর দেহ উদ্ধার করা হয়।
প্রশাসনের তথ্য:
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানান, নিখোঁজ বাকি তিনজনের সন্ধানে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল হাওরে ধারাবাহিক উদ্ধার অভিযান পরিচালনা করছে।
প্রতিবেদক: গৌরাঙ্গ বিশ্বাস | মনোলোক
Leave a Reply