
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামের
বহুল আলোচিত শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাস ও শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দিরের বিরুদ্ধে
একটি কুচক্রী মহলের মিথ্যাচার অপপ্রচার এবং নানাবিধ ষড়যন্ত্রের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ রবিবার দুপুরে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দিরের সমানের রাস্তায় স্থানীয় সনাতনী ও মন্দিরের কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন বিপিন বর্মন। শ্রী উজ্জ্বল চন্দ্র সূর্য সরকার শ্রী টগর কুমারগৌরাঙ্গ সরকারসহ স্থানীয় সনাতনীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বক্তারা অবিলম্বে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাসের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যাচারকারি চক্রের গভীর ষড়যন্ত্রের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
সেই সঙ্গে সুযোগ সন্ধানি ষরযন্ত্রকারি চক্রকে চিহৃিন্ত করে আইনের আওতায় আনতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় জাতীয় সংসদ সদস্যসহ সরকারের সংশ্লিষ্ট সকলের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন ।
ও তার মন্দিরের আশেপাশে সকল মুসলিম পরিবারের পক্ষ থেকে মোঃ জনি মিয়া থেকে তাকে অনেক ধন্যবাদ জানানো হয়েছে
Leave a Reply