ফরিদপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ৩
Update Time :
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
৮
Time View
মনোলোক , ফরিদপুর | ৪ আগস্ট ২০২৬ : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুর আখ সেন্টারের সামনে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোয়াদ মোল্লা (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোয়াদ মোল্লা সদর উপজেলার হাট গোবিন্দপুর এলাকার মিজানুর রহমান (মামুন) মাস্টারের ছেলে।
পুলিশ জানায়, কানাইপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির তিন শিক্ষার্থী স্কুল ছুটির পর একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। কানাইপুর আখ সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী এবং অটোরিকশার চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোয়াদ মোল্লাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে তৌহিদ হোসেন (১৭)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া শাওন (১৭) এবং যশোরের বাসিন্দা অটোরিকশাচালক মো. মফিজ (৬৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply