
মনোলোক : খুলনা ১ দাকোপ বটিয়াঘাটা আসনে ইসলামী আন্দোলনের হাতপাখার মহিলা কর্মিদের উপর জামায়াত কতৃক নগ্ন হামলার ঘটনার সরসরি জড়িত মাওঃ ইলিয়াস হোসেন এবং হরমুজ শেখসহ দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কেন্দ্রীয় নির্দেশনায় বিক্ষোভ মিছিল ও ২৪ ঘন্টার আল্টিমেটাম ঘোষনা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখা।
বুধবার ৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টায় ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে মিছিল পূর্বক সমাবেশে অংশগ্রহণ করে বক্তরা বলেন ঘটনা ২৪ ঘণ্টা পার হলেও আসামী কেন গ্রেপ্তার হচ্ছে না? ইতিমধ্যে ইলিয়াসের নগ্ন হামলার আরো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে ইলিয়াছকে সরাসরি হামলা করতে দেখা যাচ্ছে । বক্তরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি অপরাধীরা গ্রেপ্তার না হয়। তাহলে এর সকল দায়ভার প্রশাসনকেই নিতে হবে
আগামী ২৪ ঘণ্টায় যদি প্রশাসন দোষীদের গ্রেপ্তারে ব্যর্থ হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
চালনা বৌমার গাছতলায় মিছিল পুর্বক সমাবেশে বক্তব্য রাখেন খুলনা ১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবু সাঈদ
আলহাজ শফিকুল ইসলাম হ শাকিল আহমেদ রাসেল হাফেজ ওসমান করিম, বটিয়াঘাটা উপজেলা পুর্ব শাখা সভাপতি এইচ,এম জাহিদুল ইসলাম,বটিয়াঘাটা পশ্চিম শাখা সভাপতি হাফেজ কারীমুল ইসলাম, দাকেপ সেক্রেটারী শাকীল আহমদ রাসেল , বটিয়াঘাটা পুর্ব শাখা সেক্রেটারী ইসমাইল হোসেন, বটিয়াঘাটা পুর্ব শাখা সেক্রেটারী রহমত আলী হাফেজ ওসমান করিম ,মামুনুর রশীদ ,আঃ কাদের সানা ,আঃ রহমান মোল্লা , মাওলানা আঃ রাজ্জাক,আলহাজ্ব আবু দাউদ ,আলহাজ্ব জাহিদুল ইসলাম,আবু হোসেন,শামীম ,ইদরিস আলী,আলম,শাহ জাহান,ইব্রাহীম খলিল ,মো জামাল প্রমুখ।
উল্লেখ্য মঙ্গল বার (৩ ফেব্রয়ারী) সকাল সাড়ে ১১ টায় দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে রজিনা বেগমের নেতৃত্বে ১২ জন মহিলার একটি প্রচার টিম জাময়াত কর্মি ইলিয়াস হোসেনের বাড়ীতে প্রবেশ করলে তাদেরকে ঘরে আটকে রাখে বেধড়ক মারপিট করে টিম প্রধান রজিনা বেগমকেবিবস্ত্র করে এবং তার মোবাইল ফোন ও স্বর্ন অলংকার ছিনিয়ে নেয় বর্তমান রজিনা বেগমের অবস্থা গুরুতর হওয়া দাকোপ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।
Leave a Reply