
মনোলোক : বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব। এখন থেকে কোনো কফিল (নিয়োগকর্তা) আকামা নবায়ন না করলে সংশ্লিষ্ট কর্মী অন্য নিয়োগকর্তার অধীনে আকামা নবায়ন করতে পারবেন। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা থাকবে না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
৪ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-সৌদি দ্বিপাক্ষিক বৈঠকে এ ঘোষণা দেন সৌদির ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা।
বৈঠকে দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ, কর্মী নিয়োগ চুক্তি নবায়ন, যৌথ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা, দক্ষ কর্মী নিয়োগ বৃদ্ধি, ওয়ার্ক ভিসা ও আকামা ইস্যু সহজীকরণ এবং নারী কর্মীদের সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি সরকারের সহযোগিতার প্রশংসা করে ভবিষ্যতে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগে জোর দেন।
Leave a Reply