
ঢাকা | মনোলোক : সাংবাদিকতায় তথ্যের সত্যতা যাচাই, অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি এবং বস্তুনিষ্ঠ খবর পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন ‘মনোলোক’ সম্পাদক মাইনুল মিসির।
জার্নালিস্ট অ্যান্ড রাইটার্স সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘তথ্যনির্ভর সাংবাদিকতা ও খবরের ভিতরের খবর’ শীর্ষক এক আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর ওয়ারীর দৈনিক রূপবানী ভবন কার্যালয়ে (১৫/৩, ওয়্যার স্ট্রিট, ওয়ারী, ঢাকা-১২০৩) এই সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকতায় তথ্যের সত্যতা যাচাই ও অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি নিশ্চিত করার তাগিদ
এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সাংবাদিকরা অংশ নেন এবং বর্তমান প্রেক্ষাপটে সংবাদ যাচাই-বাছাই, তথ্যের সঠিকতা নিরূপণ ও খবরের অন্তর্নিহিত সত্য অনুসন্ধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দৈনিক রূপবানী সম্পাদক ফারুক আহমেদ পেশাগত দায়িত্ব পালনে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। সভায় উপস্থিত অন্যান্য সাংবাদিক ও লেখকবৃন্দও সংবাদ পরিবেশনায় সত্যতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে নিজ নিজ মতামত ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় করেন।
Leave a Reply