নাসার নতুন অভিযানে নেতৃত্বে বাংলাদেশি বিজ্ঞানী ড. লামীয়া
Update Time :
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
১১
Time View
মনোলোক : মহাবিশ্বের অদৃশ্য ও অজানা রহস্য উন্মোচনে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পরবর্তী যুগান্তকারী অভিযান ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যর পর এবার ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি এবং সৌরজগতের বাইরের গ্রহ (এক্সোপ্ল্যানেট) খোঁজার এই উচ্চাভিলাষী মিশনের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী ড. লামীয়া আশরাফ মওলা।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়েলেসলি কলেজের হুইটিন অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী ড. লামীয়া ২০২১ সালেও জেমস ওয়েব টেলিস্কোপের গবেষণা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
প্রধান লক্ষ্য: মহাবিশ্বের ৯৫ শতাংশ জুড়ে থাকা রহস্যময় ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি ও সৌরজগতের বাইরের গ্রহ শনাক্ত করা।
পর্যবেক্ষণ ক্ষমতা: এটি হাবল স্পেস টেলিস্কোপের চেয়ে প্রায় ১০০ গুণ বড় আকাশের অংশ একসঙ্গে পর্যবেক্ষণ করতে সক্ষম।
উৎক্ষেপণ সূচি: ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ৩০ আগস্ট ২০২৬ তারিখে টেলিস্কোপটি মহাকাশে উৎক্ষেপণ করা হবে।
Leave a Reply