
মনোলোক : পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭নং শেখমাটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাকসী এলাকায় যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি )ভোররাতে (৬ ফেব্রুয়ারি) ভোররাতে ০২:৩০ থেকে সকাল ০৬:০০ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
নাজিরপুর আর্মি ক্যাম্পের গোয়েন্দা সূত্রের ভিত্তিতে কুখ্যাত মাদক কারবারি মনির মৃধা (৩৯) ও তার স্ত্রী লুবনা বেগম (৩৪)-এর বসতবাড়িতে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের সময় মনিড় মৃধা পালিয়ে গেলেও তার স্ত্রী লুবনাকে আটক করা হয়।
মনির মৃধার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় অস্ত্র এবং একটি অ্যালুমিনিয়াম ফয়েল উদ্ধার করা হয়। আটক মনিরের স্রী দীর্ঘ দিন মাদকের ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। সকল আলামত জব্দ করে আটক লুবনাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন নাজিরপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নওফেল-এর নেতৃত্বে একটি দল। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও অংশ নেন।এর আগে একই এলাকার মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ শহিদুল ইসলাম (রাঙ্গা) এর বাড়িতে অভিযান চালায়।তার দেয়া তথ্যের ভিত্তিতে সৌরভ মিনাকে ও জিঙ্গাসা করা হয়। তবে এদের প্রথমিক জিজ্ঞাসাবাদের পর ছেরে দেওয়া হয় ।
স্থানীয়দের মতে,এরা চান্দা ভাই মাসুম মিনার সহযোগী।গত ৫ আগস্টের পর এলাকায় এরা নানা অপকর্মে জড়িয়ে পরে এবং এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছিল । সেনাবাহিনীর এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
Leave a Reply