
মনোলোক : সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ জন বাংলাদেশি শ্রমিকের পরিবারকে বিশেষ মানবিক সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে সরকারি খরচে ও ব্যবস্থাপনায় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গতকাল সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বিএমইটি, পুলিশ ও বাংলাদেশ বিমানের উচ্চপদস্থ কর্মকর্তারা রিয়াদ থেকে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরাও ভার্চুয়ালি এতে অংশ নেন।

রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি 🤓 পাওয়া গেছে ১৫ জনের 🪪 ছবি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করার পাশাপাশি নিহতদের পরিচয় দ্রুত শনাক্তকরণ ও মরদেহ সৎকার বা দেশে আনয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিহত ১৬ জনের প্রত্যেক পরিবারকে এককালীন বিশেষ মানবিক অনুদান প্রদান করা হবে।
ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের উদ্যোগে নিহতদের প্রতিটি পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সার্বক্ষণিক রিয়াদ দূতাবাস ও নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।
উল্লেখযোগ্য যে, গত রোববার (৯ আগস্ট) সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে ১৬ জন বাংলাদেশি প্রবাসী প্রাণ হারান।
Leave a Reply