
মনোলোক : তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান। রশিদ খানদের এই সাফল্যের সুফল পেয়েছে বাংলাদেশও—মূল পর্বে খেলা নিশ্চিত হয়েছে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসদের।
আইসিসির নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি ৩০ সেপ্টেম্বরের কাট-অফ তারিখে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে।

তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান। রশিদ খানদের এই সাফল্যের সুফল পেয়েছে বাংলাদেশও—মূল পর্বে খেলা নিশ্চিত হয়েছে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসদের।
আয়োজক দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটে থাকায় র্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা দলও সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে।
বর্তমান র্যাঙ্কিংয়ে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ (৭৭ রেটিং) ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া তাদের বাকি দুই ওয়ানডে জিতলেও বাংলাদেশকে টপকাতে পারবে না। ফলে টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বের কঠিন সমীকরণে পড়তে হচ্ছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবিয়ানদের।
২০২৭ বিশ্বকাপে সরাসরি নিশ্চিত হওয়া ১০ দল:
অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ এবং যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
Leave a Reply