
মনোলোক : ডিমলায় জামায়াতে ইসলামীর বিশাল মহিলা মিছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল মহিলা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কাযালয় থেকে দশটি ইউনিয়নের হাজারো নারী ভোটাররা মিছিলে অংশ নেন। এ সময় তারা নির্বাচনী পরিবেশ, নারী অধিকার, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। উপজেলা মহিলা নেত্রী ফিরোজা বেগমের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কাযালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে জামায়াতে ইসলামীর নারী নেতৃবৃন্দ বলেন, “দেশে নারী সমাজকে নিরাপত্তাহীনতা, নির্যাতন ও অবমূল্যায়নের মধ্যে রাখা হয়েছে। ইসলামী আদর্শ প্রতিষ্ঠা হলে নারীরা প্রকৃত সম্মান ও নিরাপত্তা পাবে।”তারা আরও বলেন, “আগামী নির্বাচনকে সামনে রেখে নারী সমাজকে সংগঠিত হতে হবে। দেশ ও সমাজের কল্যাণে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।”
Leave a Reply